ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

রোনালদোর সঙ্গে তুলনায় মেসিকে ‘সর্বকালের সেরা’ অ্যাখ্যা রুনির

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:১৯, ৩১ মে ২০২৪  

ক্যারিয়ারের শুরু থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সমস্বরে উচ্চারিত হয়েছে লিওনেল মেসির নাম। দুজন দীর্ঘ সময় একই লিগে খেলেছেন বলে প্রতিদ্বন্দ্বীতাটাও ছিল দৃশ্যমান। সময় গড়িয়েছে, দুজন এখন খেলছেন ভিন্ন দুই দেশে। তাও তাদের তুলনা থামার নয়।

মেসি (বাঁয়ে) ও রোনালদো, ইনসেটে রুনি।

 

মেসি সেরা নাকি রোনালদো- ফুটবল বিশ্ব এখনও এই প্রশ্নে দুই ভাগে বিভক্ত। কেউ রোনালদোর পক্ষে দাঁড়ান, আবার কেউ মেসির। ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনি যেমন নিলেন মেসির পক্ষ। আর্জেন্টাইন তারকাকে সর্বকালের সেরা ফুটবলার বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।


আল নাসরের পর্তুগিজ তারকার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রুনি। তবুও মেসিকেই সেরা বলে মনে হয় তার। ওভারল্যাপকে এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার মনে হয় মেসি, ও সর্বকালের সেরা খেলোয়াড়। আমি বুঝি, কেউ রোনালদোর নাম নিবে, কেউ মেসির। দুজনই অবিশ্বাস্য।’

 


ফুটবল যুগে যুগে অনেক রথি-মহারথি দেখেছে। রোনালদো-মেসিকে তাদের কাতারে ফেলছেন রুনি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার বলেন, ‘ফুটবল যারা খেলেছে, তাদের মধ্যে সম্ভবত ওরা সেরা দুই ফুটবলার। আমার জন্য, মেসির মধ্যে (গুণ) একটু বেশিই ছিল। প্লেয়ারদের মধ্যে এই বিষয়টা আমি পছন্দ করি। সেটাই কারণ।’

 

সর্বশেষ
জনপ্রিয়