সিরিজের মাঝপথেই অধিনায়ককে হারালো ইংল্যান্ড!
প্রবাস নিউজ ডেস্কঃ
বাবা হচ্ছেন জস বাটলার। যাচ্ছেন পিতৃত্বকালীন ছুটিতে। ফলে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না ইংলিশ দলপতি।
শনিবার এজবাস্টনে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
এজবাস্টনে ম্যাচ শেষ করে লন্ডনে নিজের বাড়িতে ফিরেছেন বাটলার। তার স্ত্রী লুইসে তৃতীয় সন্তানের মা হওয়ার অপেক্ষায়।
কার্ডিফে সোমবার বিকেলে ট্রেনিং সেশনে অংশ না নিয়েই বাড়িতে ফিরেছেন বাটলার। বৃহস্পতিবার ওভালে সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে ইংলিশ অধিনায়ক থাকবেন কিনা, সেটিও এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে শুক্রবার বিশ্বকাপ দলের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করতে যাওয়া বিমানে থাকার কথা তার
বাটলারের অনুপস্থিতিতে তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন সম্ভবত মঈন আলি। কেননা তিনিই দলের সহ-অধিনায়ক।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








