দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
প্রবাস নিউজ ডেস্কঃ
দাপুটে জয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরের যাত্রা শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি দক্ষিণ কোর্রিয়া।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে রোববার (২৬ মে) দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। মিশন এবার টানা চতুর্থ শিরোপা জয়। শুরুটাও ছিল চমকপ্রদ। প্রথমবার অংশ নেয়া দক্ষিণ কোরিয়াকে পাত্তাই দেয়নি আরুদুজ্জামান মুন্সিরা।
প্রথমার্ধের শুরু থেকেই পয়েন্ট আদায় করে বাংলাদেশ। প্রথম পয়েন্ট আনেন অধিনায়ক আরুদুজ্জামান। প্রথমার্ধে ২৪-১১ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। দাপট ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। এই অর্ধে ৪৩ পয়েন্ট আনেন লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে ১১ পয়েন্ট অর্জন করতে পারে দক্ষিণ কোরিয়া। তাতে ৬৭-২২ ব্যবধানে শেষ হয় ম্যাচ।
এবারের আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এই তিন মহাদেশের মোট ১২টি দল অংশ নিয়েছে। যেখানে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ কোরিয়া ছাড়াও নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে লড়বে ইরাক, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, কেনিয়া, উগান্ডা ও জাপান। গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে মুখোমুখি হবে, তারপর ফাইনাল। শিরোপার মঞ্চ দিয়ে ৩ জুন টুর্নামেন্ট শেষ হবে।
আগের তিন আসরে টানা চ্যাম্পিয়ন হলেও এবার বেশ কিছু শক্তিশালী দল যোগ দেয়ায় শিরোপা জয়টা কঠিন হবে বাংলাদেশের জন্য।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








