সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড
প্রবাস নিউজ ডেস্কঃ
খালি হাতে মৌসুম শেষ করতে হলো না ইউনাইটেডকে। টেন হ্যাগের অধীনস্থ দল এফএ কাপের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে মাথায় চ্যাম্পিয়নের মুকুট পরেছে। সবশেষ তারা কোনো ট্রফি জিতেছিল ২০২২-২৩ মৌসুমে, সেবার কারাবো কাপের ফাইনালে নিউক্যাসলকে হারিয়েছিল রেড ডেভিলরা।
ট্রফি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ারদের উদ্যাপন।
শনিবার (২৫ মে) সিটিজেনদের ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। দলের জয়ে গোল করেছেন আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচো ও কোবি মাইনো। সিটির গোলটি জেরেমি ডকুর।
সিটি এ বারের লিগ জয়ী দল। এ নিয়ে টানা চার বার লিগ শিরোপা জিতেছে তারা। আধিপত্য দেখিয়েছে চ্যাম্পিয়ন্স লিগেও, যদিও রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। অন্যদিকে ইউনাইটে নিশ্চিত করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। সফলতা নেই অন্য কম্পিটিশনগুলোতেও। সব মিলিয়ে অধিকাংশ মানুষের ধারনা ছিল এফএ কাপে সিটিই চ্যাম্পিয়ন হবে। তাদের ধারনা ভুল প্রমাণ করেছেন ১৯ বছর বয়সী দুই তরুণ।
ওয়েম্বলি স্টেডিয়ামে ৩০ মিনিটেই গারনাচো দলকে এগিয়ে নেন। ৯ মিনিট পর দ্বিতীয় বারের মতো জাল কাঁপায় তারা। মাইনোর এ গোলে ভূমিকা রাখেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। ২-০ গোলের লিড নিয়েই স্বস্তির বিরতিতে যায় দলটি।
বিরতির আগে কিংবা পরে, পুরো সময়ই গোলের জন্য ব্যতিব্যস্ত ছিল গার্দিওলার সিটি। বল পজেশন শক্ত হাতে নিয়ন্ত্রণ আর বেশি শট নিয়েও বারবার ব্যর্থ হচ্ছিল তারা। ৮৭ মিনিটে সেই ডেডলক ভাঙেন বেলজিয়ান ডকু। কিন্তু বাকি সময়ে তারা আর কোনো গোল করতে পারেনি। এর মাধ্যমে রদ্রির ৭৪ ম্যাচে অপরাজিত থাকার ধারায় ছেদ পড়ল।
এফএ কাপে ইউনাইটেডের এটা ১৩তম শিরোপা। এ প্রতিযোগিতায় তাদের চেয়ে বেশি ট্রফি আছে আর্সেনালের (১৪)।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








