ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গেও পারলেন না লিটন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:২৫, ২২ মে ২০২৪  

লিটন দাসকে ফর্মে ফেরানোর চেষ্টা চলছে। ইনফর্ম তানজিদ হাসান তামিমকে বসিয়ে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয় ডানহাতি এই ব্যাটারকে।

কিন্তু যুক্তরাষ্ট্রের মতো প্রতিপক্ষ পেয়েও ফর্মে ফিরতে পারলেন না লিটন। ১৫ বলে ১৪ রানের ধীরগতির এক ইনিংস খেলে ফিরলেন এলবিডব্লিউ হয়ে।

লিটন ফেরার পর সৌম্য সরকারও বেশি দেরি করেননি। ১৩ বলে ৩ চারের সাহায্যে ২০ রান করে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৭। তাওহিদ হৃদয় ২ আর নাজমুল হোসেন শান্ত ১ রানে অপরাজিত আছেন।

সর্বশেষ
জনপ্রিয়