ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

অবসরের ঘোষণা টনি ক্রুসের

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:২৩, ২২ মে ২০২৪  

বয়সটা ৩৪ পেরিয়েছে। অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন টনি ক্রুস। জার্মান এই মিডফিল্ডার জানিয়ে দিলেন, এবারের ইউরোতে খেলেই সব ধরনের ফুটবলকে বিদায় জানাবেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন ক্রুস।

যেহেতু সব ধরনের ফুটবল ছাড়বেন, তার মানে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালই হবে ক্লাবের জার্সিতে ক্রুসের শেষ ম্যাচ।

জার্মানির হয়ে ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছেন ক্রুস। চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৫ বার। এছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি বুন্দেসলিগা শিরোপা জেতার পাশাপাশি রিয়ালের হয়ে লা লিগা শিরোপা জিতেছেন চারবার। সব মিলিয়ে ক্রুস ক্যারিয়ারে শিরোপা জিতেছেন ৩২টি।

এখানেই শেষ নয়। বিদায়ের আগে আরও দুটি বড় ট্রফি জেতার সুযোগ আছে ক্রুসের সামনে। একটি ইউরো, আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ।

এর আগে ২০২০ সালের ইউরো শেষে জাতীয় দলকে একবার বিদায় জানিয়েছিলেন ক্রুস। তবে কোচের অনুরোধে এ বছরের ২২ ফেব্রুয়ারি অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্ত নেন এ মিডফিল্ডার।

সর্বশেষ
জনপ্রিয়