বৃষ্টিতে ভেস্তে গেল রাজস্থান-কলকাতা ম্যাচ
প্রবাস নিউজ ডেস্কঃ
আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা ও রাজস্থান। তবে বৃষ্টির কারণে ভেস্তে যায় ম্যাচটি। একটি বলও মাঠে গড়ায়নি। যার ফলে টেবিলের দুইয়ে ওঠা হল না স্যামসনের দলের। শেষ চার নিশ্চিত করলেও, রাজস্থান রয়্যালসকে খেলতে হবে এলিমিনেটর।
দিনের প্রথম ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে যায় সানরাইজার্স। তারা অপেক্ষায় ছিল কলকাতা ও রাজস্থানের ম্যাচের জন্য। কারণ এই ম্যাচে রাজস্থান জয় পেলে তিনে নেমে যেতে হতো প্যাট কামিন্সের দলকে। তবে বৃষ্টি তা হতে দেয়নি। বৃষ্টির কারণে ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে দুই দলই এক পয়েন্ট করে পায়।
এই এক পয়েন্ট যথেষ্ট ছিল না রাজস্থানকে দ্বিতীয় স্থানে তুলতে। ফলে এখন বেঙ্গালুরুর বিপক্ষে এলিমিনেটর খেলতে হবে তাদের। আর প্লে-অফে খেলবে কলকাতা ও সানরাইজার্স হায়দ্রাবাদ।
সকল দলই ১৪টি করে ম্যাচ খেলে ফেলেছে। যেখানে ৯ জয় নিয়ে টেবিলের শীর্ষে কলকাতা। ৮ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে হায়দ্রাবাদ। সমান পয়েন্ট নিয়েই রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তিনে রাজস্থান। আর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বেঙ্গালুরু।
আইপিএলের এবারের আসরের প্রথম ৯ ম্যাচে ৮টিতেই জয় পেয়েছিল রাজস্থান। সকলেই ভেবে নিয়েছিল টেবিলের শীর্ষে থেকেই তারা গ্রুপ পর্ব শেষ করবে। তবে শেষ পর্যন্ত শেষ ৫ ম্যাচে চারটিতে হেরে তৃতীয় হয়ে গ্রুপ পর্ব পার করে রাজস্থান।
আগামী ২১ মে আহমেদবাদে হবে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যকার প্লে-অফ ম্যাচটি। পরের দিন ২২ মে এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








