টানা দুই ম্যাচে হৃদয়ের হাতে সেরার পুরস্কার
প্রবাস নিউজ ডেস্কঃ
বর্তমান সময়ে বাংলাদেশ দলে টি-টোয়েন্টির মেজাজটা পুরোপুরি যেন দেখা যায় কেবল তাওহিদ হৃদয়ের ব্যাটেই। মাঠে নামলেই চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন। এবার টানা দুই ম্যাচে হলেন ম্যাচসেরা।
চট্টগ্রামের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চাপের মুখে ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলা ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন হৃদয়।
আজ (মঙ্গলবার) হৃদয়ের ব্যাট থেকে এলো ৩৮ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫৭ রানের ইনিংস। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি এবং ক্যারিয়ারসেরা ইনিংসও।
২৩ বছর বয়সী ব্যাটার ছন্দটা ধরে রাখতে পারলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর আশা করতেই পারে বাংলাদেশ।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার
সর্বশেষ
জনপ্রিয়








