তামিম-মুশফিকসহ লঙ্কান প্রিমিয়ার লিগে ৪ বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম মৌসুম মাঠে গড়াবে ১ জুলাই থেকে। এই মৌসুমে ৫০০-এর অধিক খেলোয়াড় নাম নিবন্ধন করিয়েছেন।
এর মধ্যে বাংলাদেশ থেকে নাম দিয়েছেন চারজন। তারা হলেন-তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত এবং তাসকিন আহমেদ। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গত বছর বাংলাদেশ থেকে খেলেছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয় এবং শরিফুল ইসলাম।
আপাতত ক্রিকেটারদের নাম নিবন্ধন করা হয়েছে। তবে নিলামের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার
সর্বশেষ
জনপ্রিয়








