যশ ঠাকুরের বোলিং তোপে সহজ জয় লখনৌর
প্রবাস নিউজ ডেস্কঃ
আইপিএলের ২১তম ম্যাচে মুখোমুখি হয়েছিলো লখনৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটন্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রানের পুঁজি পায় লখনৌ। জবাবে যশ ঠাকুরের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। ১৩০ রানেই সবকটি উইকেট হারায় গুজরাট। তাতে ৩৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
গুজরাটের বিপক্ষে ৫ উইকেট নিয়ে নায়ক বনে যান যশ ঠাকুর।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনৌ। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পরে স্বাগতিকরা। তবে সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক লোকেশ রাহুল এবং মার্কাস স্টয়নিস।
এই দুইজন মিলে গড়েন ৭৩ রানের জুটি। ৩৩ রান করে দর্শন নলকান্দের বলে আউট হন রাহুল। তবে অপরপ্রান্তে থাকা স্টয়নিস অর্ধশতক তুলে নেন। ৪৩ বলে ৫৮ রানে সেই নলকান্দের বলেই আউট হন এই অজি অলরাউন্ডার।
শেষ দিকে নিকোলাস পুরানের ২২ বলে অপরাজিত ৩২ ও আয়ুষ বাদোনির ১১ বলে ২০ রানের উপর ভর করে নির্ধারিত ওভারে ১৬৩ রানের পুঁজি পায় লখনৌ। গুজরাটের হয়ে দুইটি করে উইকেট পান উমেশ যাদব ও দর্শন নলকান্দে।
১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার শুবমান গিল ও সাই সুদর্শন। ৩৫ বলে ৫০ রানের জুটি পূর্ণ করেন তারা। ৫৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। শুবমান গিলের বিদায়ে পরই ধস নামে গুজরাটের ব্যাটিংয়ে। ২৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পরে গুজরাট।
শেষ দিকে রাহুল টিওয়াটিয়া ২৫ বলে ৩০ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তবে লখনৌর পেসার যশ ঠাকুরের সামনে টিকতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ১৩০ রান অল আউট হয়ে যায় গুজরাট।
যশ ঠাকুর ৩০ রানে নেন ৫ উইকেট। আর ১১ রানে ৩ উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। এই জয়ে টেবিলের তিনে উঠে এলো লখনৌ। আর টেবিলের সাতে অবস্থান করছে গুজরাট।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








