তামিমের ফেরার বিষয়ে যা বললেন প্রধান নির্বাচক
প্রবাস নিউজ ডেস্কঃ
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ দেশের হয়ে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। এরপর দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে তারকা ওপেনার। অভ্যন্তরীণ অনেক ইস্যুর কারণে জাতীয় দলে ফেরা কিংবা না ফেরার বিষয়ে অনেকদিন ধরেই দোটানার মধ্যে তামিম। এবার এই বিষয়ে কথা বললেন জাতীয় দলের নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তামিমের বিষয়ে কথা বলেছেন নতুন প্রধান নির্বাচক। তামিমের ফেরার প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের গণ্ডির মধ্যেই রয়েছি। ফরমালি যতটুকু অথরিটি রয়েছি ততটুকুর মধ্যেই আছি। যে কোনো খেলোয়াড়ের সঙ্গেই আমাদের হাই-হ্যালো ধরনের কথা হয়। তামিমকে কে না দলে চায়, সবাই চায়।'
তিনি আরও বলেন, 'তামিমের সঙ্গে পাপন ভাই কথা বলবেন। গতকাল (৫ মার্চ) জালাল ভাইও সেটি বলেছেন। তাদের সঙ্গে সিরাজ ভাইও কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। একজন ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে আমরা কথা বলতেই পারি, কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নাই, এটা বুঝতে হবে।'
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে দীর্ঘ দিন পরে জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান। তারকা এই ক্রিকেটারের ফেরার বিষয়ে লিপু বলেন, 'সাকিবকে নতুন করে দেখার কিছু নেই। সে অনেকদিন টেস্টের বাইরে ছিল। হয়তো তার সেরাটা আসেনি, কিন্তু তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করেছে। সাকিব জাতীয় দলের জন্য ছাতার মতো। তরুণদের অনেক কিছু শেখার আছে। সাকিব জানে তার সুনাম কীভাবে রাখতে হবে।'
সাইফউদ্দিনের দলে ফেরার বিষয়েও কথা বলেছেন লিপু। তার মতে, 'সাইফউদ্দিন একজন ভালো পারফর্মার। সে ইনজুরিতে ছিল, যা তাকে ছিটকে দেয়। এখনো সে বেশ নিবিড় একটা পর্যবেক্ষণে আছে মেডিকেল টিমের। তাকে ছক বেঁধে দেওয়া হয়েছে কতটুকু কী করতে পারবে। আরও কিছু ম্যাচ তাকে দেখার সুযোগ পাব।'
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








