কিংবদন্তি সোবার্সকে ছাড়িয়ে সাকিবের নতুন মাইলফলক
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র তিনি। অসংখ্য রেকর্ড ভাঙায় ও গড়ায় তাকে অনেকেই ডাকেন রেকর্ড আল হাসান নামেও। বিশ্ব ক্রিকেটে নিজেকে আলাদা উচ্চতায় নিয়েছেন আগেই। কিংবদন্তি অলরাউন্ডারদের তালিকায় তার নমটাও আলোচিত হয় প্রায়ই। সেই সাকিব টেস্ট খেলছেন দীর্ঘ এক বছর পর। আর খেলতে নেমেই ছাড়িয়ে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি অলরাউন্ডারকে।
চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট নিয়ে ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্সকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান।
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে তার নামটাই আসে সবার আগে। ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের কথা বলা বলছি। টেস্ট ক্রিকেটে উইকেট শিকারে সেই সোবার্সকেই এবার ছাড়িয়ে গেলেন সাকিব। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করে ক্যারিবিয়ান কিংবদন্তিকে উইকেট সংখ্যায় পেছনে ফেলেছেন এই বাঁহাতি।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ২৩৩টি। এই টেস্টের প্রথম দিনে কুশল মেন্ডিসের উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে দীনেশ চান্ডিমালকে লিটন দাসের ক্যাচে পরিণত করে ২৩৫ উইকেট নিয়ে সোবার্সকে ছুঁয়ে ফেলেন সাকিব।

ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
চা বিরতির ঠিক আগে প্রবাথ জয়াসুরিয়াকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। এই উইকেট শিকার করে সোবার্সকে ছাড়িয়ে যান বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।
মাত্র ৬৭ টেস্ট খেলেই ২৩৬ উইকেট শিকার করলেন সাকিব। ২৩৫ উইকেট শিকারে সোবার্সের লেগেছিল ৯৩টি টেস্ট। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম চার হাজার রান ও ২০০ উইকেটের ডাবলসে সাকিবই দ্রুততম। ২০১৮ সালে মাত্র ৫৯ টেস্টে এই মাইলফলক ছুঁয়েছিলেন সাকিব।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিও সাকিব। আর কোনো বোলারেরই নেই ২০০ উইকেট। তবে এই মাইলফলকের কাছাকাছি আছেন তাইজুল ইসলাম।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








