ঢাকা, ২০২৬-০৭-২৭ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:০৬, ২০ মার্চ ২০২৪  

আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএলের ১৭তম আসর। এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন পেসার মুস্তাফিজুর রহমান। এরই মধ্যে ভারত পৌঁছে গেছেন দ্য ফিজ। তাকে অভিনন্দন জানিয়েছে তার দল চেন্নাই সুপার কিংস।

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলবেন মুস্তাফিজ।

২০১৬ সালে আইপিএলে যাত্রা শুরু করেন মুস্তাফিজ। তখন হাদ্রাবাদের হয়ে খেলে শিরোপার স্বাদ পেয়েছিলেন দ্য ফিজ। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থানের হয়ে খেলেন তিনি। এবারের আইপিএল নিলামে তাকে দলে টানে চেন্নাই।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বাংলাদেশ ছাড়েন মুস্তাফিজ। তার কিছুক্ষণ পরই ভারতে পা রাখেন তিনি। এরপর চেন্নাই তাদের পেইজে মুস্তাফিজকে স্বাগত জানায়
সাম্প্রতিক সময়ে মুস্তাফিজের ফর্ম নিয়ে সমালোচনা হলেও চেন্নাই তার উপর আশ্বাস রেখেছে। কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ চেন্নাইকে আরও শক্তিশালী করবে বলেও জানিয়েছেন দলটির ক্যারিবীয় কোচ ডোয়াইন ব্রাভো। এখন দেখার বিষয়, আইপিএলে মুস্তাফিজ নিজের সেরা ছন্দে ফিরতে পারেন কিনা।   

সর্বশেষ
জনপ্রিয়