ফিফটি হাঁকিয়ে ২ হাজারি ক্লাবে সৌম্য
প্রবাস নিউজ ডেস্কঃ
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সৌম্য সরকার। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দশম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করেন বাঁহাতি এই ব্যাটার। ২ হাজার রান করতে ৬৮টি ম্যাচ খেলেছেন সৌম্য।
আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ একটি ফিফটি হাঁকিয়ে ২ রানের ক্লাবে যোগ দেন সৌম্য। এই ম্যাচে ৬৬ বলে ৬৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি।
সৌম্যর আগে ২ রানের ক্লাবে প্রবেশ করা ৯ বাংলাদেশি ব্যাটার হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোহাম্মদ আশরাফুল, লিটন দাস, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস ও হাবিবুল বাশার।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। ২৪৩ ম্যাচে ৮ হাজার ৩৫৭ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকের রান ৭৭ হাজার ৭৩০।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








