নতুন কোচ পেলেন শান্ত-লিটনরা
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয় দলের নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নাথান কেলি। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ এপ্রিল থেকে গণনা শুরু হবে এই অস্ট্রেলিয়ানের মেয়াদকাল।
বাংলাদেশের ক্রিকেটরদের ফিটনেস দেখভালের দায়িত্ব পালন করবেন নাথান। আগের কোচ নিক লি চলে যাওয়ার পর এই পদে নিয়োগ পেয়েছেন বর্তমান জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাবেক এই সহকর্মী।
বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে পেশাদার ক্রিকেট ও রাগবি লিগে কাজ করেছেন নাথান। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ছিলেন তিনি। ওই সময় নিউ সাউথ ওয়েলসের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে।
নিউ সাউথ ওয়েলসের আরও বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন নাথান। যেখানে এনএসডব্লিউ পাথওয়েস, এনএসডব্লিউ ব্লু এবং নারী বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে বাংলাদেশের হয়ে কাজ করবেন নাথান।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








