ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৬ বলে ফিফটি রিশাদের
প্রবাস নিউজ ডেস্কঃ
নুয়ান থুসারার এক ওভারেই পুরোপুরি ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। একটা সময় শঙ্কা দেখা দেয়, বাংলাদেশ না আবার নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হয়!
কিন্তু না, লঙ্কান বোলারদের সয়লাবের মুখে দৃঢ়তার বাধ তৈরি করে দিলেন রিশাদ হোসেন। লঙ্কান বোলারদের সমানে পেটালেন রিশাদ। যার ফলে ২৬ বলে হাফ সঞ্চুরি পূরণ করেন তিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ৭টি ছক্কার মার মারেন রিশাদ।
যদিও তার এই ঝোড়ো ব্যাটিং কাজে আসছে না হয়তো। প্রয়োজনীয় ১৭৫ রান করার মত ব্যাটার এবং বল হাতে নেই বাংলাদেশের। তবুও রিশাদ হোসেনের ব্যাটি তো লজ্জাজনক হার থেকে বাঁচা গেলো!
৩২ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন শেখ মেহেদী হাসানকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন রিশাদ। ১৯ রান করে মেহেদী হাসান আউট হয়ে গেলেও তানকিনকে নিয়ে জুটি গড়েন তিনি। রিশাদ যখন আউট হলেন তখন দলীয় রান ১১৭। দলকে লজ্জা থেকে বাঁচিয়ে সাজ ঘরে ফিরলেন হঠাৎ ঝড় তোলা এই ব্যাটার।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








