বিশ্বকাপের উইকেট নিয়ে হাথুরুসিংহের ভাবনা
প্রবাস নিউজ ডেস্কঃ
বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচকে পাখির চোখ করেছেন চান্ডিকা হাথুরুসিংহে। নিউইয়র্ক এবং ডালাসের উইকেট নিয়েও খোঁজখবর নিচ্ছেন নিয়মিত। তার আশা, এবারের বিশ্বকাপে ভালো করবে টাইগাররা। ওপেনিং পেয়ার নিয়ে সন্তোষ জানিয়েছেন হাথুরু। লিটন-সৌম্য টি-টোয়েন্টির দাবি মেটাতে পারবে বলেই বিশ্বাস তার।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ উইকেট নিয়ে খোঁজ-খবর রাখছেন বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টির পর বিশ্ব আসরের আগে সাকুল্যে আর কয়েকটা ম্যাচই পাবে বাংলাদেশ। এর মাঝেই সারতে হবে বিশ্বকাপের প্রস্তুতি। সিলেটের অনুশীলনের ফাঁকে উইকেটে দেখে বারবার হয়তো সে ভাবনাই ভাবছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
পরে অবশ্য জানা গেলো সিলেটে থাকলেও, নিউইয়র্ক এবং ডালাসের বিষয়েও নিয়মিত খোঁজখবর রাখছেন টাইগার গুরু। ড্রপ ইন পিচ কোথায় তৈরি হয়ে কোথায় বসছে, কেমন হতে পারে তার আচরণ- সবই নখদর্পণে তার। ডালাসের কিউরেটরদের সঙ্গে কয়েক দফা আলোচনাও সেরে নিয়েছেন পূর্ব পরিচয়ের সূত্র ধরে। আশা তাই, উইকেট-কন্ডিশন খুব বেশি বিপাকে ফেলবে না টাইগারদের।
হাথুরুসিংহে বলেন, ‘ওখানে আমরা দুইটা ম্যাচ খেলব। বিশ্বকাপের আগে সেটা আমাদের কাজে আসবে। নিউইয়র্কের উইকেট ড্রপ ইন পিচ হবে। সেটি অ্যাডিলেডে তৈরি হচ্ছে। তাই অস্ট্রেলিয়ার মতোই হতে পারে উইকেট। ডালাসে নিউসাউথ ওয়েলসের লোকেরা কাজ করছে। আমি তাদের সঙ্গে কথা বলেছি। উইকেট স্পোর্টিং হবে বলে আশা করা হচ্ছে। আর উইন্ডিজের উইকেট অনেকটা আমাদের মতো। তাই উইকেট নিয়ে আমাদের ভালোই ধারণা আছে।’
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভুগছে টপ অর্ডারদের রান খরায়। সঙ্গে টি-টোয়েন্টির অ্যাপ্রোচেও ছিল ঝামেলা। তবে এবার লিটন-সৌম্যকে মনে ধরেছে হাথুরুর। পাশাপাশি শান্ত-হৃদয়ও অসাধারণ। তাই বড় আশা তার চোখে মুখে। বিশ্বকাপের আগে দলে টুকটাক পরিবর্তন এনে কিছু পরীক্ষা করার আভাস দিয়েছেন হেড কোচ। যদিও বড় কোনো পরিবর্তনের পক্ষে নন হাথুরুসিংহে।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








