বাংলাদেশ দলের নতুন জার্সি উন্মোচন
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হিসেবে প্রায় সাড়ে তিন বছরের চুক্তি করেছে টেলিটম প্রতিষ্ঠান রবি। এবার উন্মোচন করা হলো নতুন স্পন্সরের নামাঙ্কিত টাইগারদের নতুন জার্সি।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে বাংলাদেশ দলের নতুন জার্সি। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ফ্যাশন শো-এর মাধ্যমে নারী ও পুরুষ দলের অধিনায়করা টাইগারদের নতুন জার্সি প্রদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও মারুফা আক্তার উপস্থিত ছিলেন।
এছাড়া অনূর্ধ-১৯ পুরুষ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও সহ-অধিনায়ক আহরার আমিনও ছিলেন। নারী অনূর্ধ-১৯ দলের হয়ে রাবেয়া খান ও সুমাইয়া আক্তার অনুষ্ঠানে যোগ দেন।
আগামী ৪ মার্চ থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। এই সিরিজেই রবির নতুন জার্সি পরে মাঠে নামবে টাইগাররা।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








