আইপিএল খেলতে পারবেন না শামি
প্রবাস নিউজ ডেস্কঃ
গত মৌসুমে গুজরাট টাইটান্সের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই মোহাম্মদ শামিকে এবার পাবে না আইপিএলের দলটি। পায়ের চোটের কারণে ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শামির গোড়ালিতে চোট রয়েছে। অস্ত্রোপচারের জন্য তাকে ইংল্যান্ডে পাঠানো হতে পারে। ফলে আইপিএলের আসন্ন আসরে খেলা হবে না এই গতিতারকার। আগামী ২২ মার্চ থেকে এবারের আসর শুরু হওয়ার কথা।
এদিকে আইপিএলের পরপরই জুনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, শামি কি যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টুর্নামেন্টটিতে খেলতে পারবেন?
শামি যে ধরনের ইনজুরিতে পড়েছেন, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া নিয়েও সংশয় রয়েছে। যদি এর মধ্যে ফিটও হয়ে উঠতে পারেন, তবে ম্যাচ অনুশীলন না করেই বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে হবে বর্ষীয়ান এই পেসারকে।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার
সর্বশেষ
জনপ্রিয়








