শবে বরাতের কারণে বিপিএলের সূচিতে বদল
প্রবাস নিউজ ডেস্কঃ
পবিত্র শবে বরাতের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে এলো পরিবর্তন। এবারের বিপিএল ফিকশ্চারে ২৫ ফেব্রুয়ারি ছিল এলিমিনেটর আর কোয়ালিফায়ার-১ ম্যাচ।
২৫ ফেব্রুয়ারি শেরে বাংলায় দিনের বেলা মানে প্রথম ম্যাচটি (এলিমিনেটর) হওয়ার কথা ছিল পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দলের। একই দিন সন্ধ্যায় ছিল দুই শীর্ষ দল ১ আর ২-এর লড়াই।
আর একদিন বিরতি দিয়ে মানে ২৭ ফেব্রুয়ারি ছিল কোয়ালিফায়ার ২ মানে এলিমিনেটরের বিজয়ী আর কোয়ালিফায়ার-১‘র পরাজিত দলের ম্যাচ।
এখন ২৩ ফেব্রুয়ারি রবিন লিগের ফিরতি পর্ব শেষ হওয়ার পর ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুইদিন বিরতি রাখা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি যেহেতু শবে বরাত, তাই ওইদিন আর খেলা হনে না। পরদিন মানে ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটর ও কোয়ালিফায়ার ১-এর ম্যাচ দুটি হবে। আর কোয়ালিফায়ার-২ হবে ২৮ ফেব্রুয়ারি। তবে ফাইনালের দিনক্ষণ অপরিবর্তিতই আছে। বিপিএল ২০২৪-এর ফাইনাল যথারীতি ১ মার্চ অনুষ্ঠিত হবে।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








