বাংলাদেশের যে কোচকে বিশ্বসেরাদের কাতারে রাখছেন মঈন আলি
প্রবাস নিউজ ডেস্কঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে ফের হাজির ইংলিশ ক্রিকেটার মঈন আলি। ইংলিশ এই অলরাউন্ডার গত দুবারও কুমিল্লার হয়ে খেলে গেছেন। আর্থিক বিষয়াদির বাইরেও বাংলাদেশকে ভালোবেসেই বারবার না লেখান বিপিএলে। কুমিল্লায় খেলতে এসে তার মুগ্ধতা জেগেছে আরও একজনের প্রতি। তিনি কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন, যিনি মঈন আলির চোখে বিশ্বের সেরা পাঁচ কোচের একজন। এই ক্রিকেটমস্তিষ্ককে বাংলাদেশ ক্রিকেট দল কেন কাজে লাগাচ্ছেন না, তা অবাক করছে মঈনকে।
প্রতিষ্ঠিত খেলোয়াড়দের অনেকেই খেলা নিয়ে কোনো পরামর্শের দরকার পড়লেই হাজির হন সালাউদ্দিনের দরবারে। অথচ দেশসেরা এই কোচ উপেক্ষিত দেশের কোচিং প্যানেলে। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সহকারী কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু এরপর থেকেই বোর্ডের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল সালাউদ্দিনের। বাংলাদেশের কোচকে খুব কাছ থেকে দেখছেন ইংলিশ তারকা মঈন আলী। বিশ্বজুড়ে নামকরা অনেক কোচের সান্নিধ্য পেলেও সালাউদ্দিনকে রাখছেন নিজের টপ ফাইভ লিস্টে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: সংগৃহীত
মঈন বলেন, 'আমি অনেক জায়গায় খেলেছি। এ ধরণের কোচ কম দেখেছি। বিশ্বের সেরা ৫ কোচের একজন বলে মনে করি। বাংলাদেশের তো সেরা। কেন জাতীয় দলের কোচ নন, সেটা আমি বুঝতে পারিনা।'
ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটের ভিড়ে তারকা বিদেশি ক্রিকেটার পাওয়াটাই কঠিন বিপিএলে। যদিও ব্যতিক্রম মঈন আলি। কুমিল্লার সঙ্গে তার সম্পর্কটা মধুর আর বাংলাদেশের সঙ্গে তো আত্মীয়তার। এখানে খেলাটা উপভোগ করেন এই ইংলিশ তারকা।
মঈন বলেন, 'কুমিল্লার হয়ে খেলতে সবসময় আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। দলের পরিবেশ, কোচিং স্টাফ, ক্রিকেটার সবাই খুব আন্তরিক। দেখুন ব্যাপারটা একেকজনের কাছে একেকরকম। আমার মনে হয় অর্থেরও একটা প্রভাব আছে। অনেকে আবার আছে শুধু টাকার জন্য খেলে না। আমার বাংলাদেশ ভালো লাগে। পরিবেশটাও দারুণ লাগে।
কোচ সালাউদ্দিনের কাছে পরামর্শ নিচ্ছেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা এবারো শিরোপার অন্যতম দাবিদার। তারকাসমৃদ্ধ দলটার শক্তি আরও বেড়েছে সুনীল নারিন-আন্দ্রে রাসেলের সংযোজন। যদিও ভিক্টোরিয়ান্স ক্যাম্পে মঈনের নজর কেড়েছেন দুই আনঅর্থোডক্স স্পিনার আলিস ও রিশাদ। টাইগার ক্রিকেটে দুজনই গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে বলে মনে করেন তিনি।
মঈন বলেন, 'আলিস আল ইসলাম ভালো বল করে। দারুণ সম্ভাবনা দেখছি তার মধ্যে। কিছুটা ব্যতিক্রম অ্যাকশন তার। লেগ স্পিনার রিশাদকেও ভালো লাগে। এ দুজন বাংলাদেশের সম্পদ।'
এবারের আসরের বয়স বাড়ার সঙ্গে স্কোয়াডের শক্তিমত্তাও বাড়াচ্ছে কুমিল্লা। প্লে অফ অনেকটাই নিশ্চিত। শিরোপা ধরে রাখাটাই মূল চ্যালেঞ্জ সালাউদ্দিনের দলের।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








