টেস্ট সিরিজে চমক দেখিয়ে ৩ কোটিতে আইপিএলে!
প্রবাস নিউজ ডেস্কঃ
টি-টোয়েন্টিতে খেলেছেন মাত্র দুটি ম্যাচ। নামের পাশে নেই একটি উইকেটও। এই শামার জোসেফকেই কিনা ৩ কোটি রুপিতে কিনে নিলো আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস!
২৪ বছর বয়সী ক্যারিবীয় এই পেসারের আইপিএলের মতো টুর্নামেন্টে ডাক পাওয়া টেস্ট ফরম্যাটে চমক দেখিয়ে। জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৩ উইকেট শিকার করেন তিনি।
সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন গ্যাবা টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে। তার বোলিংয়ে ভর করেই অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারায় ওয়েস্ট ইন্ডিজ।
আজ আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে নেওয়া হয়েছে শামার জোসেফকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ঝলক দেখানোর পর শামার জোসেফকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কাড়াকাড়ি শুরু হয়েছে। পিএসএলের দল পেশোয়ার জালমিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ডাক পান সংযুক্ত আরব আমিরাতে চলা আইএল টি-টোয়েন্টিতেও। তবে চোটের কারণে এই টুর্নামেন্টে খেলেননি।
আইপিএল শুরু হবে চলতি বছরের মার্চে। লোকেশ রাহুলের নেতৃত্বে লখনৌতে জোসেফ সতীর্থ হিসেবে পাবেন স্বদেশি নিকোলাস পুরান, কাইল মায়ার্সদের।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








