টানা আট হারে বিদায় ঢাকার, টিকে থাকল বরিশাল
প্রবাস নিউজ ডেস্কঃ
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে জয় চাই ফরচুন বরিশালের। অন্যদিকে হারের বৃত্ত ভেঙে জয়ের দেখা পেতে মরিয়া দুর্দান্ত ঢাকা। জাতীয় দলের তারকায় ঠাঁসা বরিশালকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। ধুকতে থাকা ঢাকা চ্যালেঞ্জ জানানো তো দূরের কথা, অ্যালেক্স রস ছাড়া কেউ রানই করতে পারলেন না। তাতে বড় ব্যবধানে হেরে এবারের আসর থেকে প্রথম দল হিসেবে বিদায় নিচ্ছে দুর্দান্ত ঢাকা।
সাইফুদ্দিন বল হাতে এদিনও ছিলেন দারুণ। বরিশালকে বড় জয় এনে দিতে বল হাতে বড় অবদান রেখেছেন তিনি।
খেলার সময়
২ মিনিটে পড়ুন
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকাকে ৪০ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে অ্যালেক্স রসের অর্ধশতকের পরও ১৯.৪ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় ঢাকা।
১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাব্বির হোসেনের (৫) উইকেট হারায় ঢাকা। আকিফ জাভেদের বলে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। পঞ্চম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নাইমও ১০ রান করে ওবেদ ম্যাকয়ের শিকারে পরিণত হন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা ৪১ রানের মাথায় সাইফ হাসানকেও (২) হারায়।
আরও পড়ুন: মাহমুদউল্লাহ-সৌম্যর রানে বরিশালের বড় পুঁজি
নতুন ব্যাটার এসএম মেহরব ও অ্যালেক্স রস কিছুটা প্রতিরোধ গড়তে সমর্থ হন। এই জুটিতে ৩৯ রান যোগ হয় ঢাকার রানের খাতায়। ২৯ বলে ২৮ রান করা মেহরবকে আউট করে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার বিদায়ের পর লড়াইটা অ্যালেক্স রসের একার লড়াইয়ে পরিণত হয়। অপর দিকে চলে আসা -যাওয়ার মিছিল।
দলের নবম উইকেট হিসেবে যখন রস আউট হন তখন ঢাকার সংগ্রহ মোটে ১৪০। জয়ের সম্ভাবনা একেবারেই শেষ। ৩০ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫২ রান করেন রস।
এছাড়া তাসকিন একটি করে ছয় ও চার মেরে দর্শকদের কিছুটা বিনোদন দেন।
আরও পড়ুন: চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান শক্ত করল সোহান-সাকিবদের রংপুর
বরিশালের পক্ষে মোহাম্মদ সাইফুদ্দিন ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২.৪ ওভার হাত ঘুরিয়েই ২ উইকেট শিকার করেন। ওবেদ ম্যাকয়ও ২ উইকেট শিকার করেন। বাকি উইকেটটি নেন আকিফ জাভেদ।
এর আগে বরিশালকে বড় সংগ্রহ এনে দেন সৌম্য ও রিয়াদ। ৪৮ বলে ৪ চার ও ৬ ছয়ে ৭৫ রান করেন সৌম্য। রিয়াদ ৪৭ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৩ রান করেন।
ঢাকার পক্ষে তাসকিন ও শরিফুল ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার
সর্বশেষ
জনপ্রিয়








