ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

শেখ হাসিনার মতো খেলাপ্রেমী প্রধানমন্ত্রী পৃথিবীতে বিরল

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৪  

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো পৃথিবীতে খেলাপ্রেমী প্রধানমন্ত্রী আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের প্রথম ব্যাট (ক্রিকেট) প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ক্রীড়ামন্ত্রী বলেন, আমাদের জাতির পিতা নিজেও একজন ভালো ফুটবলার ছিলেন। তার বাবাও স্বনামধন্য ফুটবলার। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামাল বাংলাদেশে আধুনিক ফুটবলের জনক। শুধু ফুটবল নয়, তিনি ক্রিকেট ও বাস্কেটবলও ভালো খেলতেন। সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। শহীদ শেখ জামালও কৃতি খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর পুরো পরিবারই প্রত্যক্ষভাবে ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত।

jagonews24

মন্ত্রী আরও উল্লেখ করেন, এমকে স্পোর্টসকে আইসিসি ইতোমধ্যে ক্রিকেট ব্যাট তৈরির অনুমোদন দিয়েছে। বাংলাদেশেই এখন থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট তৈরি হবে জেনে আমি সত্যি গর্বিত। আমি বিশ্বাস করি, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। স্বল্পমূল্যে আমাদের খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের ক্রিকেট সামগ্রী পাবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের সীমানা ছাড়িয়ে এমকেএস স্পোর্টস আন্তর্জাতিক মানের একটি ব্রান্ডে পরিগণিত হবে। বাংলাদেশে তৈরি স্পোর্টস ইকুইপমেন্ট বিদেশে রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। যা দেশের অর্থনীতিতে অবদান রাখবে।

সর্বশেষ
জনপ্রিয়