ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

জাভি ছাড়া অন্য কেউ হলে বরখাস্ত করে দিতাম: বার্সা প্রেসিডেন্ট

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৪  

লা লিগার খেলায় ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন কোচ জাভি হার্নান্দেজ। তবে এমন হারে জাভিকে নিয়ে কোনো অভিযোগ করেনি বার্সা। তিনি যেন বার্সার সঙ্গেই থাকেন সেটাই চেয়েছিল স্প্যানিশ জায়ান্ট ফুটবল ক্লাবটির কর্তৃপক্ষ।

বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা দাবি করেছেন, জাভি ছাড়া অন্য কেউ যদি বার্সেলোনার প্রধান কোচ হতেন, তাহলে তিনি তাকে বরখাস্ত করে দিতেন। একই সঙ্গে লাপোর্তা এটিও বলেছেন, মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি কোচকে বরখাস্ত করতেন না।

জাভিকে সরানোর বিষয়ে বার্সা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হলে তিনি জোর দিয়ে বলেন, ‘এটি আমার মনে কখনোই আসেনি। তবে লাপোর্তা স্বীকার করেছেন, অন্য কোনো কোচ হলে এই ফলাফল কখনোই মেনে নিতেন না তিনি।’

এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, ‘তিনি (জাভি) আমাকে বলেছিলেন (পদত্যাগের বিষয়ে), যখন আমি ড্রেসিংরুমে গিয়েছিলাম। এটি খুবই আশ্চর্যজনক ছিল। কারণ, আমরা এই বিষয়ে কোনো কিছুই জানতাম না। তিনি আমাকে বললেন, আমি (জাভি) পদত্যাগ করছি। আমি তাকে মৌসুমের শেষ পর্যন্ত থাকার প্রস্তাব দিলাম। এখনও এক বছর বাকি আছে (মেয়াদ শেষের), আমি সেটা ভাবিনি। তিনি বললেন, এটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত।’

তিনি আরও বলেন, ‘আমি তার (জাভি) কথা মনোযোগ সহকারে শুনেছিলাম। কারণ, তিনি একজন সৎ ব্যক্তি, পরম মর্যাদার সাথে তিনি বার্সেলোনাকে ভালোবাসেন। যখন তিনি আমাকে বললেন, আমি ভেবেছিলাম, চাপের মধ্যে থাকার কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছেন। খেলোয়াড়দের এবং নিজেকে মুক্ত করার সবচেয়ে উপায় এটাতেই মনে করেছিলেন তিনি। ক্লাবের জন্য ভালো ছিল বিলম্বিত পদত্যাগ।’

জাভির স্থানে কাকে বার্সার দায়িত্ব দেওয়া যায়, সেটি ঠিক করতে লাপোর্তা স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে নিয়োগ করেছেন। জাভি যদি মৌসুমের মাঝামাঝি চলে যেতেন তবে তিনি জোরালো ইঙ্গিত দিয়েছিলেন যে বার্সেলোনা-বি কোচ রাফা মার্কুইজকে দায়িত্ব দিতেন।

এ বিষয়ে লাপোর্তা বলেন, ‘তিনি (মার্কুইজ) বাদ যাচ্ছেন না, তার খুব ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে। তিনি প্রশিক্ষণ নিচ্ছেন এবং খেলোয়াড়দের জানেন। এটা তার জন্য একটি সম্পদ। অতএব, যখন আমি বলি যে আমরা জরুরী অবস্থার জন্য প্রস্তুত, এটিই (মার্কুইজকে কোচ বানানো) তাই।’

তিনি আগ্রহী। ইতিমধ্যেই বলেছেন, ‘তিনি তার সমস্ত কিছু দেবেন। স্বাধীনভাবেই কাজ করবেন। আগের চেয়ে আরও বেশি অনুপ্রাণিত হয়েই কাজ করবেন, সেটি আমি পুরোপুরি বিশ্বাস করি।’-যোগ করেন লাপোর্তা।

তবে জাভির অভিযোগ, তার সঙ্গে যথাযথ আচরণ করা হয়নি। সমালোচকরা শুধু সমালোচনাই করে গেছেন, অর্জনকে তারা কখনো স্বীকার করেনি। যে কারণেই তিনি বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়