ভারতের হারে বাংলাদেশের সুখবর
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রথম ইনিংসে একশো রানের বেশি লিড নিয়ে ঘরের মাঠে কখনো টেস্ট হারেনি ভারত। ইংল্যান্ডের বিপক্ষে একশো তো বটেই, ভারতের লিড ছিলো দেড়শো ছাড়ানো। এত শক্ত অবস্থায় থেকে শেষ পর্যন্ত হায়দরাবাদে জিততে পারেনি তারা। হার্টলির স্পিন ঘূর্ণিতে ভারতকে ২৮ রানে হারিয়েছে সফরকারীরা। রোমাঞ্চকর জয়ে ১-০তে সিরিজে এগিয়ে গেল স্টোকসের ইংল্যান্ড।
সিরিজে পিছিয়ে পড়ার পাশাপাশি এমন হারের কারণে আইসিসির থেকে দুঃসংবাদ পেল রোহিত শর্মার দল। সদ্য সমাপ্ত টেস্টে হারায় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে অবনতি হয়েছে রোহিতদের। টেস্ট শুরুর আগে দুই নম্বরে থাকা ভারত টেস্ট শেষে নেমে গেছে পাঁচে। ভারতের অবনতির কারণে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পয়েন্ট টেবিলের চারে ওঠে গেছে লাল-সবুজের দল। বাংলাদেশ মাত্র দুটি টেস্ট খেলে জিতেছে একটিতে, হেরেছে একটিতে। মোট সংগ্রহ ১২ পয়েন্ট হলেও জয়ের শতকরা হার ৫০ হওয়ায় ভারতের উপরে চতুর্থ স্থানে রয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছে ভারত। এর মধ্যে দুটি হারের পাশাপাশি জিতেছে দুটি, একটিতে ড্র। ২৬ পয়েন্ট নিয়ে তাদের জয়ের শতকরা হার ৪৩.৩৩। এতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে নেমে গেছে ভারত।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। কারণ ১০ টেস্টের মধ্যে ছয়টিই জিতেছে ক্যাঙ্গারুরা। তিনটি ম্যাচ হেরেছে এবং একটি ড্র হয়েছে। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ কমে হয়েছে ৫৫.০০। এই পয়েন্টের শতাংশের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








