২২ রান দূরে থাকতে ইনিংস ঘোষণা অস্ট্রেলিয়ার
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রথম দিন ৮ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলতে সক্ষম হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। শেষের দিকের ব্যাটারদের দৃঢ়তায় দ্বিতীয় দিন ৩০০ প্লাস স্কোর গড়তে সক্ষম হয় ক্রেইগ ব্র্যাথওয়েটে দল। ৩১১ রানে অলআউট হয় তারা।
জবাব দিতে নেমে উসমান খাজা, অ্যালেক্স ক্যারে এবং প্যাট কামিন্সের - তিনটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলতেই প্রথম ইনিংস ঘোষণা করে দিয়েছে অসিরা। অর্থ্যাৎ, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২২ রান দূরে থাকতেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
তবে দিনের শেষ অংশে ইনিংস ঘোষণা করার সুফল কিছুটা পেয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ রান তুলতেই ১ উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।
৩১১ রানের জবাব দিতে নেমে ওপেনার স্টিভেন স্মিথ ৬ রান করে আউট হয়ে যান। এছাড়া মার্নাস লাবুশেন (৩), ক্যামেরন গ্রিন (৮), ট্রাভিস হেড (০) রানে আউট হয়ে যান। ২৪ রানে ৪ উইকেট, ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া। ২১ রান করে আউট হন মিচেল মার্শ।
সেখান থেকে অ্যালেক্স ক্যারে আর উসমান খাজা জুটি অস্ট্রেলিয়াকে নিয়ে যান ১৫০ রানে। এ সময় ৪৯ বলে ৬৫ রান করা ক্যারে আউট হন। মিচেল স্টার্ক মাঠে নেমে দাঁড়াতেই পারেনি।
এরপর প্যাট কামিন্স ৭৩ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন। নাথান লিওন ১৯ রান করে আউট হতেই ইনিংস ঘোষণা করে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ক্যারিবীয় পেসার অ্যালজারি জোসেফ ৮৪ রানে ৪টি, কেমার রোচ ৪৭ বলে ৩টি, সামারাহ জোসেফ এবং কেভিন সিনক্লেয়ার ১টি করে উইকেট নেন।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








