প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে অনন্য মাইলফলক তামিমের
প্রবাস নিউজ ডেস্কঃ
খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান স্পর্শ করেছেন তিনি।
৪০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তামিম।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিপিএলের দশম আসরের ষষ্ঠ ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল।
টস হেরে মাঠে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দেন অধিনায়ক তামিম। ইনিংসের ১৪তম ওভারে নাসুম আহমেদের শিকার হওয়ার আগে খেলেন ৪০ রানের ইনিংস। ৩৩ বল মোকাবিলায় তার ইনিংসটি সাজানো ছিল ৫ চারের মারে।
এ ইনিংস খেলার পথে দারুণ একটি মাইলফলকও স্পর্শ করেন বরিশাল অধিনায়ক। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান স্পর্শ করেন তিনি। আসরটিতে ৮ দলের হয়ে ৯০ ইনিংসে ৩৮.০৩ গড়ে মোট ৩০০৫ রান করেছেন তিনি। খুলনার বিপক্ষে মাঠে নামার আগে মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল ৩৫ রান।
শুধু রানের হিসেবে নয় আসরে সর্বোচ্চ ফিফটির রেকর্ডটিও আছে তামিমের দখলে। সর্বোচ্চ ২৫টি ফিফটির ইনিংস আছে তার। ড্যাশিং ওপেনারের বিপিএল সেরা ইনিংস ১৪১। সেঞ্চুরির সংখ্যা মোট ২টি। তামিমের পর ১৮ ফিফটিতে তালিকার দুইয়ে আছেন মুশফিকুর রহিম। তিনিও ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার খুব কাছে আছেন।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








