সাকিব না থাকায় স্বস্তিতে জাকির
প্রবাস নিউজ ডেস্কঃ
দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েও জয় তুলে নিতে পারেননি সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। এবার পরের ম্যাচে চোখ রেখেছেন দেশি এই ক্রিকেটার। সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সাকিব আল হাসান না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন জাকির।
ব্যাট হাতে প্রথম ম্যাচে বাজিমাত করেছেন জাকির হাসান। তবে জয়ের আফসোস কাটেনি, এবার চোখ দ্বিতীয় ম্যাচে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর দেড়টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্সের। এই ম্যাচে রংপুরের জার্সিতে খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। চোখের চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে।
রোবার (২১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসে এই ম্যাচের বিষয়ে কথা বলেছেন জাকির হাসান। তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় না থাকা আমাদের জন্য স্বস্তির। তবুও আমাদের ভালো খেলতে হবে। আর আমি পারফর্ম করতে চাই। যেখানেই খেলব পারফর্ম করতে চাই।'
এবারের আসরে প্রথম ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করেছেন জাকির। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তিনে নেমে ৪৩ বলে অপরাজিত ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। যেখানে ১৭টি চার ও ১টি ছক্কার মার হাঁকিয়েছেন জাকির। তার স্ট্রাইক রেট ছিল ১৬২ এর ওপরে।
এ দিকে সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়েও আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। এই বিষয়ে জাকির বলেন, ‘মাশরাফি ভাইয়ের পারফরম্যান্সের থেকে মাঠে থাকাটা গুরুত্বপূর্ণ। তিনি মাঠে থাকলে আমরা অনুপ্রেরণা পাই। উনি থাকলে অনেক সিদ্ধান্ত অনেক সহজে নেওয়া যায়। এটিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








