ঢাকা, ২০২৬-০৭-২৯ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

বিসিবির টাকায় সিঙ্গাপুর গেলেন সাকিব

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:০১, ২১ জানুয়ারি ২০২৪  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। কিন্তু চোখের সমস্যার কারণে স্বস্তি মেলেনি প্রত্যাবর্তনের। চিকিৎসার জন্য বিসিবির সহায়তায় টুর্নামেন্ট রেখে দেশ ছাড়তে হয়েছে তাকে।

বিপিএলের আগে লন্ডন গিয়ে ডাক্তার দেখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে তাতে সমাধান হয়নি, এবার যাচ্ছেন সিঙ্গাপুর।

 

রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় বিমানের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। চোখের চিকিৎসার জন্য টাইগার অলরাউন্ডারকে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সেই ব্যয়ও বহন করছে। 


এ দিকে চিকিৎসা শেষে কবে দেশে ফিরবেন সাকিব, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তাই বিপিএলের ঢাকা পর্বের বাকি ম্যাচগুলোতে তিনি অনিশ্চিত। তবে সিলেট পর্বে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তার দল রংপুর রাইডার্স।


দেশের মাটিতে চলছে বিপিএল। শনিবার (২০ জানুয়ারি) টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলেছেন সাকিব। প্রথম ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে তার দল। 


এবারের টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন সাকিব। ২ রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হয়েছেন তিনি। বল হাতে অবশ্য দারুণ বোলিং করেছেন টাইগার অধিনায়ক। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। তবে সেটা দলকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না।

 

সর্বশেষ
জনপ্রিয়