ঢাকা, ২০২৬-০৭-৩০ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

যুবক সিংহদের হারিয়ে সেরা গোলস্কোরার হয়েছি: রোনালদো

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১২:৪২, ২০ জানুয়ারি ২০২৪  

আর কিছুদিন পরেই ৩৯-এ পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ মাঠের পারফরম্যান্সে এখনও চিরতরুণ পর্তুগিজ বরপুত্র। ২০২৩ সালের সর্বোচ্চ গোলস্কোরার তিনি। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, হ্যারি কেইনের মতো তরুণ তারকাদের।

আজ আনুষ্ঠানিকভাবে রোনালদোর হাতে উঠবে ম্যারাডোনা অ্যাওয়ার্ড।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, ‘কল্পনা করুন, হলান্ডের মতো যুবক সিংহদের হারিয়ে আমি সেরা গোলস্কোরার হয়েছি।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে দুবাই গ্লোব সকারের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন রোনালদো। যে মঞ্চে সেরা গোল স্কোরারের পুরস্কার ‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ আনুষ্ঠানিকভাবে উঠবে তার হাতে

 

অনুষ্ঠানের উপস্থিত হয়ে রোনালদো বলেন, ‘যখন মানুষজন আমাকে নিয়ে সন্দেহ করে, এটা আমি পছন্দ করি। আপনি দেখছেন, এই বছর আমি দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছি। আমি সেরা গোলস্কোরার হয়েছি। কল্পনা করুন, যুবক সিংহদের হারিয়েছি, উদাহরণ হিসেবে হলান্ডের কথা বলা যায়। আমি শীগ্রই ৩৯-এ পা রাখব এবং এখানো সবকিছু ঠিকঠাক।’

 

ইউরোপ অধ্যায় শেষ করে গত বছরের জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে পাড়ি দেন রোনালদো। সমানতালে খেলেন জাতীয় দলের হয়েও। গত বছর আল নাসর ও পর্তুগালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল করেন তিনি।

 

পিএসজি ও ফ্রান্সের হয়ে ৫২ গোল করে বছরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ২৫ বছর বয়সী স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। সমান গোল করে তার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ৩০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনও। ৫০ গোল করে এর পরের অবস্থানটা ম্যানচেস্টার সিটির ২৩ বছর বয়সী নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ডের। 

সর্বশেষ
জনপ্রিয়