মেসিকে নিয়ে ২০২৬ বিশ্বকাপের স্বপ্ন দেখছেন কেম্পেস
প্রবাস নিউজ ডেস্কঃ
১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মারিও কেম্পেস। শুধু তাই নয়, বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। সেই কেম্পেস এবার লিওনেল মেসিকে নিয়ে স্বপ্ন দেখছেন আরও একটি বিশ্বকাপ জেতার।
লিওনেল মেসিকে নিয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মারিও কেম্পেস।
মারিও কেম্পেস মনে করেন, মেসি যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট মেজর লিগ সকারে (এমএলএস) এসে ঠিক কাজটি করেছেন। এটিই মেসিকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করবে।
সম্প্রতি মারিও কেম্পেস এক সাক্ষাতকারে বলেছেন, ‘আমি কোনো কিছুই করতে বলছি না। মেসি অনেক বড় তারকা এবং সে জানে কী করতে হবে। আমি মনে করি, সে যুক্তরাষ্ট্রে এসে ভালোই করেছে। সে এখানে আরও শান্তভাবে থাকতে পারবে, ইউরোপ থেকেও বেশি সময় পাবে নিজেকে তৈরি করে নেওয়ার জন্য। আর তারই ধারবাহিকতায় সে আরও একটি বিশ্বকাপ জয় করতে পারবে। কিন্তু ইউরোপে থাকলে প্রস্তুতিটা আরও সূক্ষ্ণ হতো। যদিও এখানে অনেক শক্তিশালী খেলোয়াড় আনার প্রক্রিয়া চলছে।’
২০২৬ সালে ফুটবলের ২৩তম বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ইউরোপের আবহ ছেড়ে হতে যাওয়া এই বিশ্বকাপে সকলের চেয়ে এগিয়ে থাকবেন মেসি, এমনটিই মনে করেন ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী তারকা। এ দিকে মেসির পরে তার দল ইন্টার মায়ামিতে সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ যোগ দিয়েছেন।
এই মুহূর্তে মায়ামি ব্যস্ত রয়েছে আরেক মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরের বিপক্ষে খেলার জন্য। প্রীতি সেই ম্যাচ হওয়ার কথা রয়েছে আগামী মাসের ২ তারিখে। তার আগে অবশ্য আল-হিলালের বিপক্ষে খেলার কথা রয়েছে মেসিদের। সেই ম্যাচটি হতে পারে চলতি মাসের ৩০ তারিখে।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








