ঢাকা, ২০২৬-০৭-৩০ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আনল আইসিসি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:১১, ৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৩:১৪, ৫ জানুয়ারি ২০২৪

নতুন বছরের শুরুতে বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন আনল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন থেকে ফিল্ডিং দল স্টাম্পিংয়ের আবেদন করলে টিভি আম্পায়ার কট বিহাইন্ড চেক করবেন না।

কট বিহাইন্ডের জন্য দলগুলোকে এখন থেকে আলাদাভাবে আবেদন করতে হবে।

 

কট বিহাইন্ডের পাশাপাশি কনকাশসন সাব ও মাঠের ইনজুরড প্লেয়ারের ক্ষেত্রেও নিয়ম সংশোধন করেছে আইসিসি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।


এতদিন ফিল্ডিং দল স্টাম্পিংয়ের আবেদন করলে আম্পায়ার কট বিহাইন্ড চেক করতেন। তবে আজকের পর থেকে কট বিহাইন্ড চেক করা থেকে বিরত থাকবেন তারা। কট বিহাইন্ড চেক করার জন্য ফিল্ডিং দলকে আম্পায়ারের কাছে আলাদাভাবে আবেদন করতে হবে।


আইসিসির বিবৃতি তুলে ধরে ক্রিকইনফো জানিয়েছে, ‘স্টাম্পিং রিভিউয়ে স্টাম্পড হয়েছে কি না, তা চেক করা হবে। তাই ফিল্ডিং টিমকে কট বিহাইন্ডের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।’


কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বদলি খেলোয়াড় বল করতে পারবেন না, যদি উঠে যাওয়া প্লেয়ার বোলিংয়ের ক্ষেত্রে নিষিদ্ধ হয়ে থাকেন। তাছাড়া ইনজুরড প্লেয়ার মাঠে ৪ মিনিটের বেশি চিকিৎসাও নিতে পারবেন না।

সর্বশেষ
জনপ্রিয়