১ লাখ টাকা করে বোনাস পেলেন এশিয়া কাপজয়ী যুব ক্রিকেটাররা
প্রবাস নিউজ ডেস্কঃ
তিন বছর আগে বিশ্বকাপ জিতলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আক্ষেপ ছিল এশিয়া কাপের শিরোপা। অবশেষে সেই শিরোপাটাও অর্জন করেছে তারা। গত বছরের ১৭ ডিসেম্বর আরব আমিরাতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে এশিয়া কাপ জয় করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সেই এশিয়া কাপ বিজয়ী দলের প্রতিটি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের প্রতিজনকে ১ লাখ টাকা করে এবং সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে পুরস্কার।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে একে একে এসে অর্থ পুরস্কার গ্রহণ করেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সদস্যরা। অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়দের নিয়েই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুবাদের বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ জানুয়ারি, ভারতের বিপক্ষে।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








