ওয়ার্নারের ‘শেষ সম্বল’ চুরি
প্রবাস নিউজ ডেস্কঃ
আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া সিডনি টেস্টের মাধ্যমে ক্রিকেটের এই সংস্কারণকে বিদায় জানাবেন ডেভিড ওয়ার্নার, সেটি আগেই জানিয়ে দিয়েছেন তিনি। কিন্তু বিদায়ের আগে নিজের শেষ সম্বল হারিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার ব্যাগ থেকে অভিষেক ম্যাচে পাওয়া ব্যাগি গ্রিনটি চুরি হয়ে গেছে।
প্রত্যেক ক্রিকেটারের জন্য ব্যাগি গ্রিন একটি গুরুত্বপূর্ণ ও দামি জিনিস। টেস্ট ম্যাচে অভিষেকের দিন ক্রিকেটাদের এই ক্যাপ দেওয়া হয়। যে কারণে বিদায়ের আগে ব্যাগি গ্রিন হারিয়ে অস্বস্তিতে পড়েছেন ওয়ার্নার। নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগের মুহূর্তের স্মৃতিকে ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
ইনস্টাগ্রামে ওয়ার্নার লিখেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাকপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে যা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। যারা বিমানবন্দরে এটি আনা নেওয়ার কাজ করে থাকেন এবং সেটি (ব্যাগি গ্রিন) নিয়ে থাকেন, তাহলে আমাকে ফেরত দেবেন। আমি শুধু সেটি ফিরে পেতে চাই।’
তিনি আর লেখেন, যদি আপনি সেটি নিতে চান, তাহলে আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’
বেশিরভাগ ক্রিকেটারই নিজের ব্যাগি গ্রিনটি য্ত্ম করে রেখে দেন। কারণ, এটার সঙ্গে তাদের আবেগ জড়িত থাকে। ক্রিকেকটীয় ক্যারিয়ারের শুরুতে পাওয়া এই ক্যাপকে তারা স্মৃতি হিসেবে রেখে দিতে চায়। ওয়ার্নারও সেটিই চাইবেন। যে কারণে নিজের ব্যাগি গ্রিন ফিরে মরিয়া হয়ে উঠেছেন তিনি।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








