যে অপরাধে জরিমানা করা হলো মাশরাফীকে
প্রবাস নিউজ ডেস্কঃ
জরিমানা গুণতে হলো নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে। নির্বাচনী আচরণবিধি ভেঙে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে মাশরাফীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে জরিমানা করা হয়েছে আরও তিন প্রার্থীকে।
মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৪ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদরের পৌরসভা ও মাইজপাড়া ইউনিয়ন এলাকায় ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ও মো. আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮(১) মোতাবেক (ওয়ালে পোস্টার সাঁটানো) আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান সময় সংবাদকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নড়াইল-২ আসনের ৪ জন প্রার্থীর পোস্টার সাঁটানো হয়। সেজন্য প্রার্থীদের জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।’
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








