বাংলাদেশের দেখানো টাইমড আউটে এবার ‘ভয় পেলেন’ হারিস রউফ
প্রবাস নিউজ ডেস্কঃ
ক্রিকেটের গণ্ডির মধ্যে অজস্র নিয়ম রয়েছে, যার অনেকই থাকা অজানা। কিংবা ব্যবহারের বাইরে। টাইমড আউটের প্রসঙ্গটিও তেমন। আন্তর্জাতিক ক্রিকেটে যার ব্যবহার হলো বাংলাদেশের হাত ধরে। এবার সেই আউট হওয়ার ভয়ে প্যাড ছাড়াই মাঠে নেমেছেন পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ।
টাইমড আউটের হাত থেকে বাঁচার জন্য প্যাড ছাড়াই ব্যাটিংয়ে নেমে পড়েন হারিস রউফ।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ক্রিকেটে মাঠে নামে মেলবোর্ন স্টার্স ও সিডনি থান্ডার। ম্যাচটিতে টাইমড আউট হওয়ার হাত থেকে বাঁচতে অদ্ভুত কাণ্ড করে বসেন হারিস রউফ। তিনি প্যাড ছাড়াই ব্যাটিংয়ের জন্য মাঠে নামেন। এমনকি হাতের গ্লাভস ও মাথায় হেলমেটও পরার সময় পাননি।
মূলত মেলবোর্নের ব্যাটিংয়ের সময়ে ইনিংসের শেষ দিকে খুব দ্রুত উইকেট পড়তে থাকে। তাতে ক্রিকেটের সরঞ্জাম পরার মতো যথেষ্ট সময় পাননি হারিস রউফ। সে সময়ে নিশ্চয়ই মাথায় চলছিল টাইমড আউটের বিষয়টি। ফলে তাড়াহুড়ো করে প্যাড না পরেই মাঠে নামতে হয় তাকে। এমনকি হাতের গ্লাভস ও মাথার হেলমেট পরতে হয় উইকেটে দাঁড়িয়ে। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল টপিকে পরিণত হয়েছে।
এ দিকে ম্যাচটিতে এভাবে হন্তদন্ত হয়ে মাঠে নামলেও কোনো বল খেলার সুযোগ পাননি হারিস। মূলত নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন তিনি। আর এই ম্যাচে তার দল হেরেছে ৫ উইকেটে।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর দিল্লিতে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। তবে সে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় আসে অ্যাঞ্জেলো ম্যাথিউসের 'টাইমড আউট'। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট এর আগে দেখা যায়নি। বাংলাদেশের হাত ধরে এই আউট সবার সামনে আসার পরে শুরু হয়েছিল আলোচনা-সমালোচনা। তবে বাংলাদেশের দেখানো রাস্তায় এরপরে আরও বেশ কয়েকবার এই আউটের ঘটনা ঘটেছে।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








