পাকিস্তানের পেস আক্রমণ নিয়ে চিন্তিত ওয়াকার ইউনুস
প্রবাস নিউজ ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানি বোলারদের পেস আক্রমণ নিয়ে নিজের কণ্ঠে বিষন্নতার সুর তুলেছেন ওয়াকার ইউনুস। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে দলকে জেতাতে পেসাররা বড় ভূমিকা রাখতে পারবেন কিনা, সেখানেই শঙ্কা-সন্দেহ এই সাবেক পাকিস্তানি পেসারের।
কারণটাও স্পষ্ট, অসিদের বিপক্ষে পার্থে প্রথম টেস্টে দলের প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তানি পেসাররা। গতিতেই যেখানে পাকিসন্তানি পেসারদের শক্তি, সেখানেই নিষ্প্রভ ছিল শাহিন শাহ আফ্রিদিরা।
পার্থ টেস্টে পাকিস্তানের পেস আক্রমণে ছিলেন- শাহিন শাহ আফ্রিদি, খুররম শেহজাদ, আমির জামাল ও ফাহিম আশরাফ। কিন্তু ওই ম্যাচে তেমন গতির ঝলক দেখাতে পারেননি কেউই।
যেখানে পাকিস্তানি পেসারদের বোলিংয়ের সচরাচর গতি হওয়ার কথা ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের উপরে, সেখানে ১৪০ গতির বোলিং দেখাটাই ছিল যেন বিরল। যদিও অসিদের ব্যাটারদের কিছু জটিল পরিস্থির মুখোমুখি করতে পেরেছেন শাহিন শাহ আফ্রিদিরা। বলতে গেলে এইটুকুই তাদের সফলতা।
আর পেসারদের এমন পারফরম্যান্সেই উদ্বিগ্ন ওয়াকার। ক্রিকেট বিষয়ক ওয়েবাসাইট ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই পেসার বলেন, ‘আমি মিডিয়াম পেসার কিংবা স্লো মিডিয়াম পেসার ও অলরাউন্ডাদের দেখেছি। কিন্তু সেখানে আসল পেস আক্রমণ দেখিনি। পাকিস্তানি বোলারদের লম্বা দৌড় ও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বল দেখতে মানুষের আসে। কিন্তু আমি ওই ম্যাচে সেটি দেখিনি।’
ওয়াকার আরও বলেন, ‘আমার উদ্বেগের বিষয় হলো- আমি এটি (পেসারদের কম গতির বল) ঘরোয়া খেলায়ও দেখিনি। এখানে কয়েকজন ইনজুরিতে আছেন, সেটি আমি জানি। কিন্তু আপনি অতীতে দেখে থাকবেন, ফাস্ট বোলারদের একটি এনার্জি থাকতো, তারা মাঠে সেটি দেখাতে পারতেন। দুর্ভাগ্যজনকভাবে ওই ম্যাচে আমি সেটি হয়নি এবং আমি সত্যিই উদ্বিগ্ন।’
তবে পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম দুই তারকা দলে ছিলেন না। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়া স্কোয়াডে থাকতে পারেননি নাসিম শাহ। আরেক পেসার হারিস রউফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ছাড়পত্র নিয়ে খেলতে গেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








