ডোপ কাণ্ডে নিষিদ্ধ দুই জিম্বাবুয়ে ক্রিকেটার
প্রবাস নিউজ ডেস্কঃ
আন্টি ডোপিং নিয়ম ভাঙার অভিযোগে জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটার হলেন- ওয়েসলি মাদেভিরে ও ব্র্যান্ডন মাভুতা।
তবে এখনো তাদের শাস্তির বিষয়টি চূড়ান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ড সিদ্ধান্ত নিতে শুনানি করা হবে। শুনানি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তারা।
গত কয়েক বছর ধরে ভালো সময় যাচ্ছে না জিম্বাবুয়ের। ভারত বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় অংশগ্রহণের সুযোগ পায়নি আফ্রিকার এই দেশটি। সর্বশেষ উগান্ডার মত দেশের কাছে হেরে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে ছিটকে গেছে তারা।
দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে নানা সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করেন জিম্বাবুয়ের কোচ ডেভ হোটন। তার পদত্যাগের একদিন পরই নিষেধাজ্ঞায় পড়লেন দুই ক্রিকেটার।
সম্প্রতি এই দুই ক্রিকেটারের স্যাম্পল পরীক্ষার পর তাদের ডোপিং টেস্ট পজিটিভ আসে। ফলে তাদের বিরুদ্ধে খেলোয়াড় ও টিম কর্মকর্তাদের জন্য প্রযোজ্য আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
২০১৮ সালে জিম্বাবুয়ে দলে অভিষেক হয়েছে মাভুতার। এখন পর্যন্ত তিনি চারটি টেস্ট ম্যাচ খেলেছেন। এছাড়া ১২টি ওয়ানডে ম্যাচের সঙ্গে ১০টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








