ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়লো বাংলাদেশ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৩৯, ১৮ মার্চ ২০২৩  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে পেয়ে একের পর এক রেকর্ড গড়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সাকিব এবং তৌহিদ হৃদয়ের ব্যাটে ভর করে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলো টাইগাররা।

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩০.৫ ওভার খেলার সুযোগ পেয়েছে আইরিশরা। তাতেই হয়েছে অলআউট, মাত্র ১৫৫ রানে। বাংলাদেশের জয় এলো ১৮৩ রানের বিশাল ব্যবধানে।

বিজ্ঞাপন

রানের ব্যবধানে এটাও বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে রানের ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ১৬৯ রানের। জিম্বাবুয়ের বিপক্ষে, ২০২০ সালে।

সিলেট যেন বাংলাদেশের জন্য রেকর্ড প্রসবিনী একটি ভেন্যুতে রূপ নিয়েছে। আগের সর্বোচ্চ রানের ব্যবধানে জয়টিও এসেছিলো এই সিলেট থেকে। এবারও সর্বোচ্চ রানের ব্যবধানে জয়নি এলো লাক্কাতুরা চা বাগানের পাশে নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে।

সর্বশেষ
জনপ্রিয়