শোষণ-বঞ্চনার মধ্য দিয়ে এসেছিল বাঙালির চূড়ান্ত বিজয়
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলার আকাশে কখনো নিদাঘ রৌদ্রের দীপ্তি। আষাঢ়ের ঘন বর্ষার মেঘসম্ভারের মধ্যে তার ঐশ্বর্য ও মহিমা। এখানে শ্রাবণে অবিরাম বর্ষণধারার সঙ্গীত। শরতের নীলাকাশে, কূলে কূলে জোছনা ছড়িয়ে পড়া...শীতার্ত কুহেলি রাত্রির নিন্দ্রিত ধরণীর জড়িমা। বসন্তের বাতাসে নতুন উন্মাদনা। এই তো বাংলাদেশ... সোনার বাংলা!
রূপসী বাংলা। তবে এখনকার মানুষকে যুগে যুগে যেতে হয়েছে নানা শোষণ-বঞ্চনার মধ্য দিয়ে। মেনে নেয়ার প্রশ্নে বাঙালি সব সময়ই থেকেছে অবিচল। তাইতো বাংলাদেশের ইতিহাস, জয়ের-বিজয়ের।
১৯৪৭ সালে অদ্ভূত ও অযৌক্তিক পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। তখন পুরো পাকিস্তানের জনসংখ্যা ছিল ছয় কোটি নব্বই লাখ, যার মধ্যে পূর্বপাকিস্তানেরই জনসংখ্যা ছিল ৪ কোটি ৪০ লাখ। এরপরেও মাতৃভাষার প্রশ্নে বাঙালিকে রক্ত দিতে হয়েছে। নানা সংগ্রামের পথ ধরে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রক্তের বিনিময় মাতৃভাষা প্রতিষ্ঠা পায়।
এরপর শোষণ-বঞ্চনার কাল। অর্থনীতিক-রাজনৈতিক এবং সাংস্কৃতিক শোষণের বিরুদ্ধে বাঙালি দীর্ঘ সংগ্রামের কাল। একাত্তরের শুরুতেই উত্তাল হতে শুরু করে, এরপর অগ্নিঝরা মার্চ। ৭ মার্চ জাতির পিতা দিলেন ঐতিহাসিক ভাষণ।
সাধারণ বাঙালি, এক একজন যোদ্ধায় পরিণত হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধুর তেজদীপ্ত ভাষণে। এরপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ। ত্রিশ লাখ মানুষের প্রাণ। উজান স্রোত পেরিয়ে এলো বিজয়...চূড়ান্ত সে ক্ষণ।
ষোল ডিসেম্বর, হাজার বছরে কাঙ্ক্ষিত সে দিন। এরপর থেকে কবিতার মতো দেশ-সোনার বাংলা কেবল বাঙালির।
এদিকে গুণে গুণে ৫২ বছর পার করেছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এবার ৫৩কে বরণ করার পালা। পরাধীনতার শেকল ভেঙ্গে বিজয়ের গৌরব গাঁথা স্মরণে রাজধানী সেজেছে বর্ণিল সাজে।
দিবস উদযাপনে জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনা, বেসরকারি ভবন, সড়ক, অলি গলিতে উড়ছে প্রিয় পতাকার নিশান। বিজয়ের রঙ গায়ে মেখে দৃপ্ত পদচারণায় মুখর নগরীর বাসিন্দাদের।
৩০ লাখ শহীদের আত্মদান আর মহান মুক্তিযুদ্ধকে ধারণ করতে এদিন পথে নামেন তরুণ প্রজন্ম। শিশুদের হাতে কণ্ঠে ঝরে বিজয় দিবসের মহিমা। এবারের বিজয় দিবেন সমৃদ্ধ হবে প্রিয় মাতৃভূমি, কাটবে ঝরা, প্রতিকূলতা। এমন প্রত্যাশা কোটি বাংলাদেশির।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








