নতুন `অভিষেকে` রোমাঞ্চিত তামিম কী বলছেন?
প্রবাস নিউজ ডেস্কঃ
খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ করে ধারাভাষ্যকার হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করতে চান তামিম ইকবাল। এমন কথা অনেকবারই জানিয়েছেন তামিম। ধারাভাষ্য কক্ষে বসার অভিজ্ঞতাও তার হয়েছে বিপিএল দিয়ে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট তো আরও বড় মঞ্চ। বাঘা বাঘা ধারাভাষ্যকারের সঙ্গে বসে খেলা নিয়ে আলাপ তো সহজ ব্যাপার নয়। এবার সে অভিজ্ঞতাও হয়েছে তামিম ইকবালের।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে আজ ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। ছবি; ফেসবুক
চলতি বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ধারাভাষ্যকার বনে গিয়েছিলেন তামিম ইকবাল। বিপিএলের এলিমেনেটর রাউন্ডের এক ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। এই কাজের প্রতি নিজের দুর্বলতা কখনও গোপন করেননি তিনি। বরং ক্যারিয়ার শেষ করে নতুন পেশা হিসেবে পেশাদার ধারাভাষ্যকারই হতে চান এই ওপেনার। এই মুহূর্তে খেলার বাইরেই অছেন তামিম। বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলছেন না তিনি।
মাঠে না খেললেও নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে আছেন তামিম। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এক ঘণ্টার জন্য ধারাভাষ্যকার বনে গিয়েছিলেন তামিম। দুই দফায় আজ মিরপুরের কমেন্ট্রি বক্সে শোনা গেছে তামিমের কণ্ঠে খেলার ধারা বিবরণী। প্রথম দফায় ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট ও দ্বিতীয় দফায় ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ধারাভাষ্য দেন তামিম।
ধারাভাষ্য দিতে পেরে দারুণ খুশি তামিম। নতুন করে অভিষেকের রোমাঞ্চের ছোঁয়া পেয়েছেন এই ওপেনার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তামিম লিখেছেন, 'এই মাঠে তো অসংখ্যবারই এসেছি, তবে এবারের আসা অন্যরকম। অভিষেকের রোমাঞ্চের ছোঁয়া পেলাম যেন নতুন করে।'
আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ক্যারিয়ার এখন গভীর ধোঁয়াশায় ঢাকা। ফের জাতীয় দলে তাকে দেখা যাবে কি-না তা নিয়ে যথেষ্টই সন্দিহান ক্রিকেট সংশ্লিষ্টরা। তামিমও জানালেন দ্রুতই আবার ধারাভাষ্যকারের রূপে দেখা যাবে তাকে। ক্যারিয়ারের এই পর্যায়ে যে নতুন করে ভাবছেন তা এই কথাতেই বেশ পরিষ্কার।
তামিম লিখেছেন, 'আগে খানিকটা ধারাভাষ্য দিয়েছি বিপিএলে। তবে আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে টেস্ট ম্যাচে ধারাভাষ্যের ব্যাপারটিই তো আলাদা। শুরুর দিনটি দারুণ উপভোগ করেছি। আমার সহ-ধারাভাষ্যকার যারা ছিলেন, প্রডিউসার ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা আমার উপস্থিতিকে আনন্দময় করে তোলার জন্য। আশা করি, খুব দ্রুতই মাইক্রোফোন হাতে আবার দেখতে পাবেন আমাকে।'
তবে কি ধারাভাষ্যকার হিসেবেই নতুন ক্যারিয়ার গড়বেন তামিম?
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








