সাকিবের বার্ষিক আয় কত কোটি টাকা?
প্রবাস নিউজ ডেস্কঃ
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় সাকিব উল্লেখ করেছেন, তার গড় বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। এর মধ্যে শুধু ক্রিকেট থেকেই তার আয় ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা।
হলফনামা থেকে পাওয়া তথ্যে আরও জানা যায়, সাকিব অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৮৭৬ টাকা। এ ছাড়াও বৈদেশিক মূদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার। ইস্টার্ণ ব্যাংক থেকে লোন নেয়া আছে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা।
বন্ড, ঋণপত্র ও স্টক একচেঞ্জে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা বিনিয়োগ আছে। এ ছাড়াও সোনা আছে ২৫ ভরি। ১৩ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে সাকিবের।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে বিবিএ পাস। পেশার জায়গায় লেখা রয়েছে ক্রিকেটার। বার্ষিক আয়, অস্থাবর সম্পদ, শিক্ষাগত যোগ্যতা ও পেশার সাথে রয়েছে ঋণের তথ্যও। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে মাগুরা-১ আসন থেকে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাকিব আল হাসান।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








