ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

মুমিনুলকে মানকাডিং না করে প্রশংসায় ভাসছেন কিউই বোলার

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৪৭, ২৯ নভেম্বর ২০২৩  

ওয়ানডে বিশ্বকাপে নতুন করে আলোচনায় এসেছে টাইমড আউট। এর বাইরে আরও একটি আউট নিয়ে আলোচনা-সমালোচনা হয়। সেটি হলো মানকাডিং। এবার সেই আউটের সুযোগ পেয়েও কাজে লাগাননি নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল

 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার বাহিনী। 


ম্যাচের ৩৯তম ওভারে বল করতে আসেন এজাজ প্যাটেল। সে সময়ে নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন মুমিনুল হক। ওভারের পঞ্চম বল করতে এসে হাত থেকে বল ছাড়েননি এজাজ। তার আগে মুমিনুল ক্রিজ ছেড়ে কিছুটা বেরিয়ে যান। ইচ্ছা করলেই এজাজ সেই সুযোগে মানকাডিং করে মুমিনুলকে সাজঘরে ফেরত পাঠাতে পারতেন। কিন্তু কিউই বোলার সেটি না করে মুমিনুলের দিকে চেয়ে মুচকি হেসে চলে যান। ফেরার সময়ে ইঙ্গিতে বুঝিয়েও দেন, চাইলে আউট করতে পারতেন। 


এমন ঘটনার পরে বিভিন্ন মাধ্যমে সেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে এজাজের প্রশংসায় মেতেছেন। আবার অনেকে বলছেন, আউট করা উচিত ছিল। নিয়ম অনুযায়ী মানকাডিং করার বিধান থাকলেও অনেকে সেটি করেন না। এটিকে আদর্শের পরিপন্থী মনে করেন অনেকে। 


এ দিকে বাংলাদেশ শুরুতে ব্যাটিংয়ে নেমে ২৩৩ রান তুলতে ৬ উইকেট হারায়। সেঞ্চুরির আশা দেখিয়েও সেটি পূরণ করতে পারেননি ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনি ৮৬ রান করে ইশ সোধির বলে আউট হয়েছেন। এরপরে বাকি ৫ ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন অল্প রানে। কেউই ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করতে পারেননি।

 

সর্বশেষ
জনপ্রিয়