২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নামিবিয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নিলো নামিবিয়া। আফ্রিকান বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখেই সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে তারা।উইন্ডহকে তানজানিয়ার বিপক্ষে ৫৮ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপে পা রেখেছে ঈগলসরা। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে তারা টেবিলের শীর্ষে। এর আগে নামিবিয়া বাছাইপর্বে হারিয়েছে জিম্বাবুয়ে, উগান্ডা, রুয়ান্ডা আর কেনিয়াকে।
আগামী বছর যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হবে ২০ দলের টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো খেলবে নামিবিয়া।
গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করার লড়াইয়ে আছে উগান্ডা, কেনিয়া এবং জিম্বাবুয়ে। তিন দলের মধ্যে মাত্র একটি দল নামিবিয়ার সঙ্গে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার
সর্বশেষ
জনপ্রিয়








