ইংলিশদেরকে ‘বাংলাওয়াশের’ হাতছানি টাইগারদের সামনে
প্রবাস নিউজ ডেস্কঃ
টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। একই সময়ে তারা ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নও বটে। এমন ভয়ংকর একটা দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম ম্যাচে ৬ উইকেটে ও ঢাকায় দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জিতেছে সাকিববাহিনী। তাই আজ ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করার মিশনে নামছে টাইগাররা।
আজ দুপুর ৩টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটি। এই ম্যাচে জিতলেই জস বাটলারের ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। অন্যদিকে, ইংলিশদের লড়াইটা হবে সম্মান রক্ষার। শেষ ম্যাচটা জিতে ভালোভাবে সিরিজটা শেষ করতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা।
একনজরে দুদলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : রনি তালুকদার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড : ফিলিপ সল্ট, জস বাটলার, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশীদ, মার্ক উড ও রেহান আহমেদ।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








