সালাহর বাড়িতে চুরি—টাকা-গয়না নয়, খোয়া গেছে অল্প দামের জিনিস
প্রবাস নিউজ ডেস্কঃ
মোহাম্মদ সালাহ এখন ইংল্যান্ডে, লিভারপুলের হয়ে খেলা নিয়ে ব্যস্ত। লিভারপুলের সেই ব্যস্ততা থেকে ছুটি মিলবে আগামী সপ্তাহে। তখন আবার শুরু হবে জাতীয় দলের হয়ে ব্যস্ততা। তবে সে সময়ে বাড়িতে যাওয়ার ফুরসতও মিলবে সালাহর।
এ মাসের শেষের দিকে দুটি প্রীতি ম্যাচ খেলবে মিসর। মালাউইর বিপক্ষে ঘরের মাঠে তারা মুখোমুখি হবে ২৪ মার্চ। এর চার দিন পর মালাউইয়ের মাঠে খেলতে যাবেন সালাহরা।
ঘরের মাঠে ম্যাচটির জন্য আগামী সপ্তাহে মিসরে যাওয়ার কথা সালাহর। এর আগে একটি দুঃসংবাদই পেয়েছেন মিসরীয় তারকা। কায়রোতে তাঁর বাড়িতে চুরি হয়েছে। মজার ব্যাপার হলো চোর কোনো দামি জিনিস নেয়নি। গয়না বা টাকা না নিয়ে চোর সালাহর বাড়ি থেকে নিয়ে গেছে টিভি রিসিভার। কে জানে, সালাহর টিভি রিসিভারের ওপর কী ক্ষোভ ছিল চোরের!
সালাহর বাড়িতে চুরি হওয়ার খবরটি দিয়েছে স্থানীয় সংবাদপত্র শরুক। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে কায়রোর পুলিশ। চুরি হওয়ার সময় ৩০ বছর বয়সী সালাহর বাড়িতে কেউ ছিলেন না বলেই জানিয়েছে পত্রিকাটি।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








