বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
প্রবাস নিউজ ডেস্কঃ
ব্রাজিল আর আর্জেন্টিনা-ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইকে বলা হয় সুপার ক্লাসিকো। এমনই এক সুপার ক্লাসিকো মাঠে গড়াচ্ছে বুধবার ভোরে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার জাতীয় দল।
এর মধ্যে আরেক সুসংবাদ দুই দলের ভক্তদের। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও এবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লড়বে ব্রাজিল আর আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে ২৪ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সোমবার টুর্নামেন্টের শেষ ষোলতে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল। অপেক্ষা ছিল তাদের প্রতিপক্ষের।
আজ (মঙ্গলবার) শেষ ষোলর আরেক লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ভেনেজুয়েলা। এই ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে আলবিসেলেস্তে যুবারা। এখন দেখা যাক, ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই কেমন জমে!
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








