পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন ওয়াহাব রিয়াজ
প্রবাস নিউজ ডেস্কঃ
বিশ্বকাপ ভরাডুবিতে পুরো কোচিং প্যানেল থেকে শুরু করে বোর্ডের সকলকে বদলে ফেলছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমকে দায়িত্ব থেকে সরানোর পাশাপাশি কোচকে পর্যন্ত বরখাস্ত করেছে পাকিস্তান। এবার প্রধান নির্বাচক পদেও পরিবর্তন আনলো তারা।
পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক পেস বোলার ওয়াহাব রিয়াজ। ৩৮ বছর বয়সী এই বাঁহাতি বোলার আগস্ট মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে মনোযোগ দিয়ে খেলার জন্য।
রিয়াজ এখন কাজ করবেন পরিচালক ও কোচ মোহাম্মদ হাফিজের সঙ্গে। রিয়াজ স্থলাভিষিক্ত হলেন আরেক সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের। আগামী ১৪ই ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার জন্য তাসমান সাগরের দেশটিতে পাড়ি জমাবে পাকিস্তান।
আরও পড়ুন
খেলা বিভাগের সর্বাধিক পঠিত
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার
সর্বশেষ
জনপ্রিয়








