অস্ট্রেলিয়ার বাছাইয়ে বিশ্বকাপের সেরা ১২, কারা আছেন এই দলে?
প্রবাস নিউজ ডেস্কঃ
ভারত বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। এরইমধ্যে অংশগ্রহণকারী ১০ দলের খেলোয়াড়দের মিলনমেলায় নতুন নতুন কীর্তি দেখেছে ক্রিকেটবিশ্ব।
নিজের সর্বস্ব দিয়ে দলকে জেতানোর চেষ্টা করেছেন ক্রিকেটাররা। তাদের দক্ষতা-নিপুণতা দেখে বিশ্বকাপের সেরা ১২ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ঘোষিত ১২ সদস্যের দলে বাংলাদেশের কোনো ক্রিকেটার স্থান পায়নি। রোহিত শর্মাকে বাদ দিয়ে অসিদের বাছাই করা এই দলে অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে।
কোহলি ছাড়া আরও তিন ভারতীয় ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। তারা হলেন-মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এর মধ্যে শামি তো দুর্দান্ত বল করেছেন। ৫ ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।
দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার তালিকায় জায়গা পেয়েছেন। তারা হলেন-ওপেনার কুইন্টন ডি কক, এইডেন মার্করাম ও মার্কো জানসেন। ব্যাট হাতে ডি কক করেছেন ৫৯১ রান।
তালিকায় রয়েছেন তিন অস্ট্রেলিয়ান- ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। এবারের বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি ও দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সেরা চমক দেখিয়েছেন ম্যাক্সওয়েল। এছাড়া অ্যাডাম জাম্পা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ২২ উইকেট শিকার করেছেন।
নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রাকে সেরা ১২ জনের দলে জায়গা দেওয়া হয়েছে। এছাড়া দলে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা। রাবিন্দ্রাকে তো অক্টোবরের মাসের সেরা ক্রিকেটারও নির্বাচিত করেছে আইসিসি।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








